পদ্মার তিন নৌপথে অচলাবস্থা
ডিসেম্বর ২৭, ২০২৫
ফরিদপুর জিলা স্কুলে হামলায় পণ্ড জেমসের কনসার্ট
ডিসেম্বর ২৭, ২০২৫
পদ্মার তিন নৌপথে অচলাবস্থা
ডিসেম্বর ২৭, ২০২৫
ফরিদপুর জিলা স্কুলে হামলায় পণ্ড জেমসের কনসার্ট
ডিসেম্বর ২৭, ২০২৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ঘন কুয়াশায় থেমে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, আহত ১০

রাজধানীর গাবতলী থেকে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটি ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়েতে মাওয়ামুখী সড়কে থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগরে মধ্যরাতে সড়কে থেমে থাকা পণ্যবোঝাই ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে অন্তত ১০ জন আহত হয়েছে। এর মধ্যে, বাসচালকসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে মহাসড়কের ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে আহত যাত্রীদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় তাৎক্ষণিক দু’জনকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।

বণিক বার্তাকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, রাজধানীর গাবতলী থেকে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটি ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়েতে মাওয়ামুখী সড়কে থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এতে প্রায় একঘণ্টা যান চলাচল ব্যাহত হয় এক্সপ্রেসওয়েতে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে, রাত দেড়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয় এক্সপ্রেসওয়ের মূল সড়কে।

বাস চালকের অসতর্কতা ও ঘন কুয়াশায় দ্রুতগতির কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটি আটক রেখে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *