
পাটগ্রাম সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্য আটক পরে হস্তান্তর
ডিসেম্বর ২২, ২০২৫
‘জনগণের শক্তির ওপর নির্ভর না করায় ইউনুস সরকার আজ দিশেহারা’
ডিসেম্বর ২২, ২০২৫ফেনীতে সমবায়ীদের নিয়ে একদিনের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ফেনীতে সমবায়ীদের নিয়ে একদিনের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে জেলা ও সদর উপজেলা সমবায় বিভাগ এ প্রশিক্ষণের আয়োজন করে। ফেনী সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে সমবায়ীদের মাঝে অনলাইনে প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রাম বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ দুলাল মিয়া। এছাড়া প্রশিক্ষণ দেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো. শহিদুল ইসলাম খোকন ও জেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক মো এরফানুল হক, সদর উপজেলা কার্যালয়ের সহকারী পরিদর্শক রাজন চন্দ্র পাল ও সম্রাট সাহা।


