নির্বাচনে প্রার্থীদের অস্ত্র বহনের বিষয়ে প্রয়োজনে আচরণবিধি সংশোধন করা হবে —ইসি সচিব
ডিসেম্বর ১৮, ২০২৫
শ্রমবাজার বলতে এখন শুধুই সৌদি আরব
ডিসেম্বর ১৮, ২০২৫
নির্বাচনে প্রার্থীদের অস্ত্র বহনের বিষয়ে প্রয়োজনে আচরণবিধি সংশোধন করা হবে —ইসি সচিব
ডিসেম্বর ১৮, ২০২৫
শ্রমবাজার বলতে এখন শুধুই সৌদি আরব
ডিসেম্বর ১৮, ২০২৫

শাহজালাল বিমানবন্দরের ব্যাগেজ নিরাপত্তায় যুক্ত হলো বডি ক্যামেরা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ সব আন্তর্জাতিক এয়ারলাইনসের ব্যাগেজ নিরাপত্তায় বডি ক্যামেরা সংযোজন করা হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ সব আন্তর্জাতিক এয়ারলাইনসের ব্যাগেজ নিরাপত্তায় বডি ক্যামেরা সংযোজন করা হয়েছে। বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট হিসেবে যাত্রীদের ব্যাগেজ নিরাপত্তা নিশ্চিত করতে এ প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিয়েছে জাতীয় পতাকাবাহী আকাশ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গতকাল বিমান থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাগেজ পরিবহন প্রক্রিয়ায় নিয়োজিত ট্রাফিক স্টাফদের জন্য বডি ক্যামেরা সরবরাহ করা হয়েছে। এ বডি ক্যামেরা ব্যবস্থার মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার আওতায় থাকা বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট ও আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইটের ব্যাগেজ এয়ারক্রাফট হোল্ড থেকে শুরু করে ব্যাগেজ বেল্ট হয়ে যাত্রীর হাতে পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া পর্যবেক্ষণযোগ্য হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস যে এয়ারলাইনসগুলোর জন্য গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিচ্ছে, তাদের ক্ষেত্রে এ উদ্যোগ একটি অভিন্ন নিরাপত্তা ও স্বচ্ছতার মানদণ্ড নিশ্চিত করবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ উদ্যোগের মাধ্যমে ব্যাগেজ নিরাপত্তা আরো জোরদার হবে, অপারেশনাল স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে এবং যাত্রীদের আস্থা ও সন্তুষ্টি আরো সুদৃঢ় হবে। ব্যাগেজসংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দ্রুত যাচাই এবং যথাযথ সমাধান নিশ্চিত করা সম্ভব হবে, যা অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়াকে আরো কার্যকর ও বিশ্বাসযোগ্য করে তুলবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস বিশ্বাস করে, উদ্যোগটি গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, পেশাদারত্ব এবং যাত্রীকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির একটি বাস্তব উদাহরণ হিসেবে বিবেচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *