
বিজয় দিবস আজ সশস্ত্র বাহিনীর অভ্যুত্থান ছিল মুক্তিযুদ্ধে বিজয়ের অন্যতম ভিত
ডিসেম্বর ১৬, ২০২৫
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
ডিসেম্বর ১৬, ২০২৫এই টুর্নামেন্টে চারটি দল অংশ নেবে—ইস্ট জোন, নর্থ জোন, সাউথ জোন ও সেন্ট্রাল জোন। সেন্ট্রাল জোনের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, ইস্ট জোনের অধিনায়ক ফাহিমা খাতুন, নর্থ জোনের অধিনায়ক সোবহানা মোস্তারি ও সাউথ জোনের অধিনায়ক রাবেয়া খান।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টি-টোয়েন্টি ফরম্যাটে নারী ক্রিকেট লিগ (ডব্লিউসিএল) শুরু হলো আজ সোমবার।
এই টুর্নামেন্টে চারটি দল অংশ নিচ্ছে—ইস্ট জোন, নর্থ জোন, সাউথ জোন ও সেন্ট্রাল জোন। সেন্ট্রাল জোনের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, ইস্ট জোনের অধিনায়ক ফাহিমা খাতুন, নর্থ জোনের অধিনায়ক সোবহানা মোস্তারি ও সাউথ জোনের অধিনায়ক রাবেয়া খান।
রোববার এই টুর্নামেন্টের সূচি ও চার দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। আজ উদ্বোধনী দিন সকাল ৯টায় মুখোমুখি হয় সেন্ট্রাল জোন ও নর্থ জোন। বেলা দেড়টায় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ইস্ট জোন ও সাউথ জোন।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে লিগের সব ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৬ ডিসেম্বর টুর্নামেন্টের পর্দা নামবে।


