
বাফুফের উন্নয়ন সহযোগী হয়েছে বিএসআরএম
ডিসেম্বর ১০, ২০২৫
বারংবার দু র্নী তি তে চ্যাম্পিয়ন করা কোনো দলকে আর সুযোগ দেয়া যাবে না: চরমোনাই পীর
ডিসেম্বর ১০, ২০২৫বিক্ষোভরত ব্যবসায়ীরা কারওয়ান বাজার সিগন্যালে অবস্থান নিয়েছেন।
রাজধানীর কারওয়ান বাজার সড়ক অবরোধ করে আন্দোলন করছে মোবাইল ব্যবসায়ীরা। এতে আশপাশে তীব্র যানজট দেখা দিয়েছে। বুধবার সন্ধ্যান ব্যবসায়ীরা কারওয়ান বাজার সিগন্যাল অবরোধ করে রাখে।
জানা গেছে, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ বেশ কয়েকটি দাবিতে ব্যবসায়ীরা বিক্ষোভ করছেন। মোবাইল বিজনেস কমিউনিটি এ বিক্ষোভের ডাক দিয়েছে।
সরেজমিনে ওই এলাকায় দেখা যায়, বিক্ষোভরত ব্যবসায়ীরা কারওয়ান বাজার সিগন্যালে অবস্থান নিয়েছেন। তবে বিচ্ছিন্নভাবে আরো কয়েকজন বিক্ষোভকারী সড়কের অন্য পাশও আটকে রেখেছেন। এ সময় ওই সড়ক থেকে বিভিন্ন যানবাহন ঘুরিয়ে দিতে দেখা যায়।


