
মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা
ডিসেম্বর ৯, ২০২৫
বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে: তারেক রহমান
ডিসেম্বর ৯, ২০২৫একই দিনে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারতের মেঘালয়ে আটক থাকা আরো ৬ বাংলাদেশী মৎস্যজীবীর প্রত্যাবাসন হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে বিজিবি ও বিএসএফ সমন্বিতভাবে কাজ করছে।
বঙ্গোপসাগরের আন্তর্জাতিক সমুদ্রসীমা এলাকায় আটক থাকা ৩২ বাংলাদেশী ও ৪৭ ভারতীয় মৎস্যজীবীর পারস্পরিক প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে ৭৯ জন মৎস্যজীবী বন্দিবিনিময় করেছে বাংলাদেশ-ভারত। মঙ্গলবার (৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আন্তর্জাতিক সমুদ্ররেখায় ভারতীয় কোস্টগার্ডের কাছ থেকে আটক ৩২ বাংলাদেশী মৎস্যজীবীকে বাংলাদেশ কোস্টগার্ড গ্রহণ করে। একই সময়ে বাংলাদেশে আটক ৪৭ ভারতীয় মৎস্যজীবীকে ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।
এ প্রক্রিয়ার অংশ হিসেবে ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশী মালিকানাধীন একটি ফিশিং বোট ফেরত দেয়, আর ভারতীয় মালিকানাধীন তিনটি ফিশিং বোট হস্তান্তর করে বাংলাদেশ কোস্টগার্ড।
এদিকে, একই দিনে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারতের মেঘালয়ে আটক থাকা আরো ৬ বাংলাদেশী মৎস্যজীবীর প্রত্যাবাসন হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে বিজিবি ও বিএসএফ সমন্বিতভাবে কাজ করছে। প্রত্যাবাসন কার্যক্রমটি পরিচালনায় পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্টগার্ড, বিজিবি, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন ও অন্যান্য সংস্থা যৌথভাবে কাজ করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


