বৃহত্তর সুন্নী জোটের সাথে একীভূত হচ্ছে প্রগতিশীল ইসলামী জোট
ডিসেম্বর ৯, ২০২৫
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ২ গাড়িসহ জমি জব্দের আদেশ
ডিসেম্বর ৯, ২০২৫
বৃহত্তর সুন্নী জোটের সাথে একীভূত হচ্ছে প্রগতিশীল ইসলামী জোট
ডিসেম্বর ৯, ২০২৫
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ২ গাড়িসহ জমি জব্দের আদেশ
ডিসেম্বর ৯, ২০২৫

বিএনপি ক্ষমতায় এলে নারীদের ‘চার কোটি ফ্যামিলি কার্ড’ করে দেয়া হবে: বাবুল

জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম বাবুল বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের চার কোটি পরিবারের নারী অভিভাবকদের ডিজিটাল ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে মা-বোনেরা ঘরে বসেই সরকারি বিভিন্ন সুবিধা ভোগ করতে পারবেন।

সোমবার সকাল ১১ টায় ফরিদপুরের সদরপুর উপজেলার চাররশি সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ম মৃধা বাড়ির উঠানে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শহীদুল ইসলাম বাবুল বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতন্ত্র রক্ষা ও দেশের মানুষের কল্যাণে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে।

এ সময় তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বলেন, দেশের ও মানুষের প্রয়োজনে আল্লাহপাক যেন তাকে সুস্থ রাখেন।

তিনি আরও বলেন, ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এসে ২৫ বিঘা জমির খাজনা মওকুফ করেছিল। মেয়েদের বিনা বেতনে শিক্ষার ব্যাবস্থা করেছিল। এবার ক্ষমতায় আসলে ৪ কোটি পরিবারের মহিলা অভিভাবকদের ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে মা বোনেরা সেই সুবিধা ভোগ করবেন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজ্জামান, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, যুগ্ম আহবায়ক কে,এম,আবু সাঈদ সহ বিভিন্ন অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সদরপুর উপজেলা বিএনপি ও অংগসংগঠনের উদ্যাগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ৩২ জন বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্নয়ে দুঃস্থ্য অসহায় প্রায় ১২ শত রোগীকে বিনামুল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *