যুব এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
ডিসেম্বর ৯, ২০২৫
বৃহত্তর সুন্নী জোটের সাথে একীভূত হচ্ছে প্রগতিশীল ইসলামী জোট
ডিসেম্বর ৯, ২০২৫
যুব এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
ডিসেম্বর ৯, ২০২৫
বৃহত্তর সুন্নী জোটের সাথে একীভূত হচ্ছে প্রগতিশীল ইসলামী জোট
ডিসেম্বর ৯, ২০২৫

রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক কোম্পানির সঙ্গে বৈঠক তালিকাভুক্তির ক্ষেত্রে ন্যায্যমূল্য নিশ্চিতের আশ্বাস বিএসইসির

পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী রাষ্ট্রীয় মালিকানাধীন ও বহুজাতিক কোম্পানির ন্যায্য প্রাইসিং ও ভ্যালুয়েশন নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী রাষ্ট্রীয় মালিকানাধীন ও বহুজাতিক কোম্পানির ন্যায্য প্রাইসিং ও ভ্যালুয়েশন নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ) বিধিমালা, ২০২৫-এর খসড়া নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ আশ্বাস দেন তিনি।

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘‌নতুন বিধিমালার মাধ্যমে আইপিও-সংশ্লিষ্ট রেগুলেটরি ফ্রেমওয়ার্কের আধুনিকীকরণ ও শক্তিশালীকরণ করা হয়েছে। ফলে তালিকাভুক্তিতে আগ্রহী কোম্পানিগুলো ন্যায্য প্রাইসিং ও ভ্যালুয়েশনের নিশ্চয়তা পাবে। বহুজাতিক কোম্পানিসহ রাষ্ট্রীয় মালিকানাধীন লাভজনক মৌল ভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোকে পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনা এরই মধ্যে কোম্পানিগুলোকে জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব এর বাস্তবায়ন নিয়ে কাজ করতে হবে।’

বৈঠকে নতুন বিধিমালাসংশ্লিষ্ট বিষয় এবং রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক কোম্পানিগুলোকে কীভাবে সরাসরি তালিকাভুক্ত করা যায় সে বিষয়ে আলোচনা হয়। কোম্পানিগুলোর প্রতিনিধিরা বৈঠকে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

এ সময় বিএসইসি কমিশনার মু. মোহসিন চৌধুরী, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিরঞ্জন চন্দ্র দেবনাথ, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাজেদা খাতুন, বিএসইসির নির্বাহী পরিচালক মো. মাহবুবের রহমান চৌধুরীসহ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি), সিনোভিয়া ফার্মা পিএলসি, নেভিয়ান লাইফ সায়েন্স পিএলসি, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড ও সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ বিধিমালা, ২০২৫-এখন খসড়া পর্যায়ে রয়েছে। বিধিমালাটির ওপর মতামত দেয়ার সময়সীমা শেষ হয়েছে গত ১৫ নভেম্বর। বিধিমালা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতামত দিলেও খসড়ায় তা প্রতিফলিত হয়নি বলে আপত্তি জানিয়েছেন বাজার অংশীজনরা। এর পরিপ্রেক্ষিতে খসড়া বিধিমালা নিয়ে অংশীজনদের সঙ্গে কয়েক দফা বৈঠক করে কমিশন।

এসব বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি), বাংলাদেশ মাচেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি), মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি), ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), ইস্যুয়ার কোম্পানির প্রতিনিধিরাসহ বিভিন্ন বাজার অংশীজনরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *