জুনিয়র হকি বিশ্বকাপে ইতিহাস গড়ল বাংলাদেশ
ডিসেম্বর ৯, ২০২৫
রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক কোম্পানির সঙ্গে বৈঠক তালিকাভুক্তির ক্ষেত্রে ন্যায্যমূল্য নিশ্চিতের আশ্বাস বিএসইসির
ডিসেম্বর ৯, ২০২৫
জুনিয়র হকি বিশ্বকাপে ইতিহাস গড়ল বাংলাদেশ
ডিসেম্বর ৯, ২০২৫
রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক কোম্পানির সঙ্গে বৈঠক তালিকাভুক্তির ক্ষেত্রে ন্যায্যমূল্য নিশ্চিতের আশ্বাস বিএসইসির
ডিসেম্বর ৯, ২০২৫

যুব এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

১২ ডিসেম্বর শুরু হবে যুব এশিয়া কাপ। পরদিন আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৫ ডিসেম্বর নেপাল ও ১৭ ডিসেম্বর শ্রীলংকার যুবাদের মুখোমুখি হবে আজিজুলের দল।

আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সর্বশেষ দুটি ট্রফিই জিতেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে আসন্ন আসরে হ্যাটট্রিক শিরোপার খোঁজে খেলবেন বাংলাদেশের যুবারা। এ আসরের জন্য সোমবার আজিজুল হাকিমের নেতৃত্বে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যুব এশিয়া কাপে দুই গ্রুপে মোট ৮টি দল খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলংকা, আফগানিস্তান ও নেপাল।

১২ ডিসেম্বর শুরু হবে যুব এশিয়া কাপ। পরদিন আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৫ ডিসেম্বর নেপাল ও ১৭ ডিসেম্বর শ্রীলংকার যুবাদের মুখোমুখি হবে আজিজুলের দল।

২০২০ সালে প্রথমবার যুব বিশ্বকাপ জেতে বাংলাদেশ। ২০২৩ সালে মাহফুজুর রহমানের নেতৃত্বে প্রথমবারের মতো যুব এশিয়া কাপও জেতেন যুবারা। গত বছর আজিজুল হাকিমের নেতৃত্বে বাংলাদেশ পায় তাদের দ্বিতীয় শিরোপা।

যুব এশিয়া কাপের বাংলাদেশ দল: আজিজুল হাকিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বাসীর, শেখ পারভেজ, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ, ফরিদ হাসান, কালাম সিদ্দিকী, ইকবাল হোসেন, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, আহমেদ শাহরিয়ার, সাদ ইসলাম ও মোহাম্মদ সবুজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *