খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
ডিসেম্বর ৬, ২০২৫
আসন্ন নির্বাচন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা
ডিসেম্বর ৬, ২০২৫
খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স
ডিসেম্বর ৬, ২০২৫
আসন্ন নির্বাচন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা
ডিসেম্বর ৬, ২০২৫

সিএমপির ১৬ থানায় ওসি বদলি

কর্মকর্তারা দ্রুত বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন দায়িত্বস্থলে যোগ দেবেন। নতুন ওসিদের নিজ নিজ থানায় আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা কার্যক্রম আরো জোরদারের নির্দেশ দেয়া হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানায় একযোগে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিবর্তন করা হয়েছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পাঁচলাইশ থানায় মো. আবুল করিম, বন্দর থানায় মো. আব্দুর রহমান, কোতোয়ালি থানায় মো. আফতাব উদ্দিন, বাকলিয়া থানায় মোহাম্মদ সোলাইমান, চাঁদগা থানায় জসিম উদ্দিন, বায়োজিদ বোস্তামী থানায় মো. জাহেদুল কবির, কর্ণফুলী থানায় শাহেদুল আলম, চকবাজার থানায় মো. বাবুল আজাদ, পাহাড়তলী থানায় মুহাম্মদ নুরুল আবসার, সদরঘাট থানায় মো আরিফুর রহমান, ডবলমুরিং থানা মোহাম্মদ জমির উদ্দিন জিয়া, খুলশী থানায় মো. জাহেদুল ইসলাম, পতেঙ্গা মডেল থানায় মোস্তফা আহমেদ, হালিশহর থানায় কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন, আকবরশাহ থানায় কামরুজ্জামান এবং সিটিএসবিতে নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদে শফিকুল ইসলামকে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, কর্মকর্তারা দ্রুত বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন দায়িত্বস্থলে যোগ দেবেন। নতুন ওসিদের নিজ নিজ থানায় আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা কার্যক্রম আরো জোরদারের নির্দেশ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *