পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে সিঙ্গাপুরফিলিয়া, ভোক্তারা ঠকছেন কি
ডিসেম্বর ৪, ২০২৫
তফসিলের আগে খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় নিন: ইসিকে এনসিপি
ডিসেম্বর ৪, ২০২৫
পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে সিঙ্গাপুরফিলিয়া, ভোক্তারা ঠকছেন কি
ডিসেম্বর ৪, ২০২৫
তফসিলের আগে খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় নিন: ইসিকে এনসিপি
ডিসেম্বর ৪, ২০২৫

আ.লীগের মতো দলটি অসভ্য, ইসলাম নয় মওদুদীবাদ বিশ্বাস করে এদের হাত থেকে বেঁচে থাকবেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বলেন, আওয়ামী লীগের মতো এরাও একটি অসভ্য দল। তারা ধর্ম বিকৃতকারী দল। দলটি ইসলাম নয় মওদুদীবাদ বিশ্বাস করে। এদের হাত থেকে বেঁচে থাকবেন। এ সময় জনগণকে বোকা বানানো যাবে না।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরীতে মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে এই মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে ছিল, তারাই এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। আজকে তারা বড় বড় কথা বলে। আমরা আওয়ামী লীগের মতো করতে পারব না। তাই তাদের গলার আওয়াজ উঁচু হয়ে গেছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের মতো এরাও একটি অসভ্য দল। দলটির জন্য আওয়ামী লীগই ভালো ছিল বলে। তারা ধর্ম বিকৃতকারী দল। দলটি ইসলাম নয় মওদুদীবাদ বিশ্বাস করে। এদের হাত থেকে বেঁচে থাকবেন। এ সময় জনগণকে বোকা বানানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *