দেশের মানুষের ভালোবাসা ও দোয়া আমাদের অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে: তারেক রহমান
ডিসেম্বর ৩, ২০২৫
দুই দফা বাড়ার পর এবার দাম কমলো স্বর্ণের
ডিসেম্বর ৩, ২০২৫
দেশের মানুষের ভালোবাসা ও দোয়া আমাদের অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে: তারেক রহমান
ডিসেম্বর ৩, ২০২৫
দুই দফা বাড়ার পর এবার দাম কমলো স্বর্ণের
ডিসেম্বর ৩, ২০২৫

নাটোরে ড্রাম ট্রাকের ধাক্কায় সেনা সার্জেন্ট নিহত

নাটোরের বড়াইগ্রামে ড্রাম ট্রাকের ধাক্কায় মামুনুল রশিদ নামে সেনাবাহিনীর এক সার্জেন্টের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেস্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বনপড়া-গোপালপুর সড়কের ভবানীপুর ইক্ষু ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুনুল রশিদ ওয়ালিয়া বড়ময়না এলাকার আব্দুল মজিদের ছেলে এবং তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ওয়ালিয়া থেকে ইজিবাইক যোগে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বনপড়া-গোপালপুর সড়কের ভবানীপুর ইক্ষু ফার্ম এলাকায় পৌছাঁলে বনপাড়া থেকে আসা দ্রুতগতির একটি ড্রাম ট্রাক ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইক থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান তিনি। এ সময় স্থানীয় লোকজন তাকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশি হেফাজতে রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *