সৌদিতে ৩৫ দেশের নারী খেলোয়াড়দের নিয়ে টি-টোয়েন্টি
নভেম্বর ২৯, ২০২৫
তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করতে চান ট্রাম্প
নভেম্বর ২৯, ২০২৫
সৌদিতে ৩৫ দেশের নারী খেলোয়াড়দের নিয়ে টি-টোয়েন্টি
নভেম্বর ২৯, ২০২৫
তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করতে চান ট্রাম্প
নভেম্বর ২৯, ২০২৫

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই কাল চীনকে হারালেই মূল পর্বে বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই পর্বে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। গতকাল চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে ‘এ’ গ্রুপের ম্যাচে বাহরাইনকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোররা।

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই পর্বে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। গতকাল চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে ‘এ’ গ্রুপের ম্যাচে বাহরাইনকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোররা। এ জয়ে অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্বে ওঠার আশা টিকিয়ে রাখল বাংলাদেশ। আগামীকাল স্বাগতিক চীনকে হারালেই স্বপ্নপূরণ হবে গোলাম রব্বানী ছোটনের দলের।

গতকাল বাংলাদেশের জয়ের পরে গ্রুপের আরেক ম্যাচে শ্রীলংকাকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে চীন। চার রাউন্ড শেষে চীন ও বাংলাদেশ দুই দলেরই ঝুলিতে সমান ১২ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষস্থানে রয়েছে চীন। ‎‎দুই দলের পয়েন্ট সমান হওয়ায় আগামীকাল বাংলাদেশ-চীন ম্যাচ হয়ে উঠবে ‘বাঁচা-মরা’র লড়াই। পয়েন্ট তালিকায় ওপরে থাকা দলটি আগামী বছর মে মাসে সৌদি আরবে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে খেলার টিকিট পাবে।

‎চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে গতকাল ৫৯ মিনিটে মিডফিল্ডার বায়েজিদ বোস্তামির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৭২ মিনিটে মোহাম্মদ মানিক স্কোরলাইন ২-০ করেন। ৮৫ মিনিটে বাহরাইনের জুহাইর ইবরাহিম গোল করে দলকে ম্যাচে ফেরার আশা দেখান। যোগ করা মিনিটে বাহরাইনের দুটি আক্রমণ নস্যাৎ করে দেন বাংলাদেশের ডিফেন্ডাররা। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজ জার্সিধারীরা।

‎বাংলাদেশ চলতি বাছাই পর্বে পূর্ব তিমুরকে ৫-০ গোলে, ব্রুনেইকে ৮-০, শ্রীলংকাকে ৫-০ ও বাহরাইনকে ২-১ গোলে হারায়। আগামীকাল চীনের বিপক্ষে কিশোরদের অগ্নিপরীক্ষা।

পরবর্তী অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে খেলবে মোট ১৬টি দল। এরই মধ্যে স্বাগতিক সৌদি আরবসহ ৯ দল মূল পর্বে জায়গা করে নিয়েছে, বাকি ৭ দল বাছাই পর্বে থেকে যাবে। ৭ দলের গ্রুপ চ্যাম্পিয়ন উঠে যাবে মূল পর্বে। ‎এশিয়ান কাপে এখন পর্যন্ত অনূর্ধ্ব-১৭ পর্যায়ে দুবার ও অনূর্ধ্ব-১৬ পর্যায়ে চারবার অংশ নিলেও কোনোবারই গ্রুপ পর্ব পেরোতে পারেনি বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *