মুণ্ডা সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার: পরিবেশ উপদেষ্টা
নভেম্বর ২৫, ২০২৫
আমীর খসরু দেশ ও রাজনীতিকে এগিয়ে নিতে জনগণের মানসিক পরিবর্তনকে গুরুত্ব দিতে হবে
নভেম্বর ২৫, ২০২৫
মুণ্ডা সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার: পরিবেশ উপদেষ্টা
নভেম্বর ২৫, ২০২৫
আমীর খসরু দেশ ও রাজনীতিকে এগিয়ে নিতে জনগণের মানসিক পরিবর্তনকে গুরুত্ব দিতে হবে
নভেম্বর ২৫, ২০২৫

সিটিটিসির তিন কুকুর বিক্রি হলো ৬ লাখ ৩০ হাজারে

কুকুরগুলো আগামী ২৭ নভেম্বর হস্তান্তর করা হবে। এই তিনদিন ‘কে-নাইন’ টিম সদর দপ্তরে কুকুরগুলো থাকবে।

ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বিশেষায়িত কে-নাইন দলের প্রশিক্ষিত তিনটি কুকুর বিক্রি হয়েছে। কোরি, স্যাম ও ফিন বিক্রি হয়েছে ৬ লাখ ৩০ হাজারে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে মিরপুর-১৪ পুলিশ লাইন্সে অবস্থিত পুলিশ ‘কে-নাইন’ টিম সদর দপ্তরে উন্মুক্ত নিলামে এ তিনটি কুকুর বিক্রি করা হয়।

কে-নাইন স্কোয়াডের পুলিশ পরিদর্শক ফখরুল আলম বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ দুপুরে নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে অংশগ্রহণের আগে প্রত্যেক নিলামকারী এক হাজার টাকা করে জমা দিয়ে নিলামে অংশ নেয়। কুকুর তিনটির মধ্যে যুক্তরাজ্যের ল্যাব্রাডর জাতের কোরি নামের কুকুরটি সর্বোচ্চ বিক্রি হয়েছে ৫ লাখ ৬০ হাজার টাকায়। কিনেছেন একজন সাধারণ নাগরিক। বাকি দুটি কুকুর স্যাম ৪০ হাজারে ও ফিন ৩০ হাজারে কিনেছে পারটেক্স গ্রুপ।

তিনি বলেন, কুকুরগুলো আগামী ২৭ নভেম্বর হস্তান্তর করা হবে। এই তিনদিন ‘কে-নাইন’ টিম সদর দপ্তরে কুকুরগুলো থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *