
বিপ্লব সফল করতে না পারায় তরুণদের দায় রয়েছে: ফরহাদ মজহার
নভেম্বর ১৮, ২০২৫
আরও ৫৮৬ মামলার মুখোমুখি শেখ হাসিনা
নভেম্বর ১৮, ২০২৫বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ভবিষ্যতে কেউ হাসিনা হয়ে উঠার চেষ্টা করবেন না। হাসিনার পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করবেন। আমরা চাই ফ্যাসিবাদমুক্ত একটি রাজনৈতিক কালচার গড়ে তুলতে। যেখানে ফ্যাসিবাদী এবং খুনের রাজনীতি থাকবে না।
আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকার খুব শিগগিরই খুনি হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে নিয়ে এসে তাকে এবং তার সঙ্গে গণহত্যায় জড়িত সবার বিচার কার্যকর করবেন।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ভোলা জেলা পরিষদ হলরুমে ছাত্রশিবিরের ভোলা পৌর শাখার আয়োজনে এক প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, খুনি হাসিনা শুধু জুলাই-আগস্টে এসে হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নয়। বাংলাদেশে হত্যার রাজনীতিতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল আওয়ামী লীগ এবং খুনি হাসিনা। আপনারা দেখেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে লাশের ওপর দাঁড়িয়ে নৃত্য করেছে।
এ সময় ইসলামী ছাত্রশিবিরের ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার জাকির হোসাইন প্রমুখ।


