
ভোটারদের কাছে বিনয়ের সাথে ভোট চাইতে হবে: ডা. জাহিদ
নভেম্বর ১৬, ২০২৫
আগামীকাল শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল
নভেম্বর ১৬, ২০২৫বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন হাবিবুর রহমান।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন হাবিবুর রহমান। গতকাল কাতারে রাইজিং স্টারস এশিয়া কাপে হংকং চায়নার বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেন বাংলাদেশ ‘এ’ দলের এ ওপেনার। ১৬৮ রান চেজ করতে নেমে ৫৪ বল বাকি থাকতে ৮ উইকেটে জিতেছে বাংলাদেশ। টানা পাঁচ বলে ছক্কা মেরে ম্যাচ শেষ করে দেন হাবিবুর। এর আগে ২০২০ সালে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের হয়ে ৪২ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন পারভেজ হোসেন। ক্রিকইনফো


