
হাসিনাকে আশ্রয় দেওয়া ভারত কখনো বন্ধু হতে পারে না: নাহিদ
নভেম্বর ২, ২০২৫
রাবিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত
নভেম্বর ৩, ২০২৫নিহতদের মধ্যে ১২ নারী, ৫ পুরুষ, ৪ ছেলে শিশু ও ২ মেয়ে শিশু রয়েছে। এ তথ্য দিয়েছেন মেক্সিকান রেড ক্রসের সভাপতি কার্লোস ফ্রিনার।
মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সোনোরা প্রদেশের রাজধানী হেরমোসিলো শহরের একটি জেনারেল স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনার শিকার শিশুরাও। স্থানীয় সময় শনিবার রাজ্যের গভর্নর আলফনসো দুরাহো এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএন।
ঘটনাটি ঘটেছে জনপ্রিয় ওয়ালডো’স নামের একটি চেইন স্টোরে। অনলাইন ভিডিও বার্তায় গভর্নর দুরাহো বলেন, ‘এ পর্যন্ত ২৩ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে।‘
স্থানীয় রেডিও উনিরেডিও সোনোরা জানিয়েছে, নিহতদের মধ্যে ১২ নারী, ৫ পুরুষ, ৪ ছেলে শিশু ও ২ মেয়ে শিশু রয়েছে। এ তথ্য দিয়েছেন মেক্সিকান রেড ক্রসের সভাপতি কার্লোস ফ্রিনার।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সোনোরা রাজ্যের জননিরাপত্তা সচিবালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ জানিয়েছে, প্রাথমিক তদন্তে এটি কোনো অগ্নিসংযোগ বা সহিংসতার ঘটনা নয় বলে নিশ্চিত হওয়া গেছে। তবে আগুনের সঠিক কারণ এখনো প্রকাশ করা হয়নি।


