
আগামী বছর বিশ্ব ইজতেমা নির্বাচনের পর: ধর্ম উপদেষ্টা
নভেম্বর ২, ২০২৫
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে
নভেম্বর ২, ২০২৫গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
কার্তিক মাসের মাঝামাঝিতে এসে রাজধানী ঢাকার আকাশ সকাল থেকে বেশ মেঘাচ্ছন্ন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আজ রাজধানী বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি। এ সময়ে দেশের তাপমাত্রা কমতে পারে।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানায়, সকাল ৯টার মধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামী পাঁচদিনের আবহাওয়া পূবাভাসে বলা হয়েছে, চলতি সপ্তাহে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


