
গণভোট না হলে নির্বাচনের দুই পয়সারও মূল্য নেই: জামায়াত আমির
নভেম্বর ২, ২০২৫
এসএমই খাতকে অর্থনীতির মূল চালিকাশক্তিতে রূপান্তর করতে চায় সরকার
নভেম্বর ২, ২০২৫বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের যে দাবি করেছেন বিএনপি নির্বাচনে বাধা দিচ্ছে, তার কোনো সত্যতা নেই। তিনি বলেন, “এখন পর্যন্ত যত বাধা এসেছে, সব আপনারা দিয়েছেন। জনগণকে বোকা বানাবেন না।”
শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব মন্তব্য করেন।
মির্জা ফখরুল আরও বলেন, “আমরা সংবাদ সম্মেলন করেছি, রাস্তায় নামিনি। প্রধান উপদেষ্টার বাড়ি বা নির্বাচন কমিশন ঘেরাও করিনি। কিছু দল আন্দোলন করে সব চাপিয়ে দিতে চায়।”
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “গণভোটের প্রয়োজন ছিল না, তারপরও রাজি হয়েছি। তারা এখন গণভোট আগে চায়। নির্বাচন ঘিরে প্রধান উপদেষ্টা হামলার আশঙ্কা প্রকাশ করেছেন, তবে কারা তা করতে পারে তা স্পষ্ট করা উচিত ছিল।”
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ফখরুল বলেন, “হাসিনা গণমাধ্যমে কথা বলছেন, কিন্তু ক্ষমা চাননি। ভারতে বসে অপপ্রচার চালাচ্ছেন। ভারতকে বলব, হাসিনাকে ফেরত দিন। তাকে বিচারের মুখোমুখি হতে হবে।”


