
ডিসেম্বরের প্রথম ভাগে নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
অক্টোবর ৩১, ২০২৫
অবৈধ মোবাইল ফোন বন্ধ হচ্ছে ডিসেম্বরে, জেনে নিন করণীয়
অক্টোবর ৩১, ২০২৫জয় বাংলা ব্রিগেডের’ জুম মিটিংয়ে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করার অভিযোগে এ মামলা করা হয়। সিআইডি বলছে, এ মামলায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ২৬১ জনকে ‘পলাতক’ ঘোষণা করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছিলেন ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক আরিফুল ইসলাম।
রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ আসামিকে ‘পলাতক’ দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ মামলায় এখন পর্যন্ত ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের আদেশের ভিত্তিতে শুক্রবার (৩১ অক্টোবর) দুটি দৈনিকে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বলে সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
‘জয় বাংলা ব্রিগেডের’ জুম মিটিংয়ে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করার অভিযোগে এ মামলা করা হয়। সিআইডি বলছে, এ মামলায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ২৬১ জনকে ‘পলাতক’ ঘোষণা করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছিলেন ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক আরিফুল ইসলাম।
মামলাটি হয় গত ২৭ মার্চ। বাদী হন সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক। গত ৩০ জুলাই শেখ হাসিনাসহ ২৮৬ জনকে আসামি করে তিনি আদালতে অভিযোগপত্র জমা দেন। ১৪ অগাস্ট অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গত ১১ সেপ্টেম্বর আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।


