মডেল নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নতুন প্রত্যাশা তরুণদের মধ্যে
অক্টোবর ৩১, ২০২৫
গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হোক: অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা
অক্টোবর ৩১, ২০২৫
মডেল নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নতুন প্রত্যাশা তরুণদের মধ্যে
অক্টোবর ৩১, ২০২৫
গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হোক: অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা
অক্টোবর ৩১, ২০২৫

দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সারা দেশের ক্রেতাদের জন্য শুরু করেছে মাসব্যাপী ‘ডিভিশনাল আইটি ফেয়ার-২০২৫’।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সারা দেশের ক্রেতাদের জন্য শুরু করেছে মাসব্যাপী ‘ডিভিশনাল আইটি ফেয়ার-২০২৫’। দেশের বিভিন্ন বিভাগে চলছে ৩০ দিনব্যাপী এ ফেয়ার। এসব ফেয়ারে ওয়ালটন ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাব, প্রিন্টার, স্পিকার ও আইটি অ্যাকসেসরিজ ক্রয়ে থাকছে আকর্ষণীয় মূল্যছাড়, উপহারসহ র‍্যাফল ড্রও।

ওয়ালটনের আইটি ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে ঢাকার মাল্টিপ্ল্যান সেন্টারের ইসিএস কম্পিউটার সিটিতে, সিলেটের বন্দরবাজারের করিমুল্লাহ মার্কেটে, রংপুরের সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সে, ময়মনসিংহের রামবাবু রোডের আলাকা নদী বাংলা কমপ্লেক্সে, খুলনার জলিল টাওয়ারে, চট্টগ্রামের আরএফ জহুরা টাওয়ারে ও আগ্রাবাদের কম্পিউটার সিটিতে এবং রাজশাহীর গ্রেটার রোডের ওসমান সুপার মার্কেটে।

 

ফেয়ার চলাকালীন নির্দিষ্ট মডেলের ওয়ালটন কম্পিউটার অ্যাকসেসরিজে থাকছে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। পাশাপাশি ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান, ট্যাব, প্রিন্টার ও স্পিকার ক্রয়ে ক্রেতারা পাচ্ছেন আকর্ষণীয় উপহার।

ফেয়ার আয়োজক সূত্রে জানা গেছে, বিভাগীয় পর্যায়ে এ আয়োজনের মূল উদ্দেশ্য হলো ক্রেতাদের আরো কাছে পৌঁছানো এবং ওয়ালটনের আইটি পণ্য ও সেবা সম্পর্কে তাদের সরাসরি ধারণা দেয়া।

ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ এ প্রসঙ্গে বলেন, ‘ওয়ালটন সবসময় ক্রেতাদের সর্বোচ্চ সুবিধা দিয়ে আসছে। ক্রেতারা যাতে সহজেই প্রয়োজনীয় প্রযুক্তিপণ্যটি হাতের নাগালে পেতে পারেন, সেজন্য বিভাগীয় শহরে আইটি ফেয়ারের এ উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন ক্রেতারা সরাসরি পণ্য দেখার ও অভিজ্ঞতা নিতে পারছেন, তেমনি প্রয়োজনীয় পণ্যটি ক্রয়ে পাচ্ছেন বিশেষ সুবিধা।’

তিনি আরো বলেন, ‘সারা বছর ধরে আমরা গ্রাহকদের জন্য এ রকম বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকি। ভবিষ্যতেও আমাদের এরূপ কার্যক্রম চলমান থাকবে।’ —বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *