
ব্যাংকের শেয়ারের প্রভাবে পুঁজিবাজারে দরপতন
অক্টোবর ২৭, ২০২৫
বরিশালে দেড় কোটি টাকার নকল সিগারেট জব্দ
অক্টোবর ২৭, ২০২৫মালয়েশিয়ার আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আমন্ত্রণে শিক্ষা ও সংস্কৃতি বিনিময়ভিত্তিক স্টুডেন্ট আউটবাউন্ড প্রোগ্রামে অংশ নিচ্ছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ১১ শিক্ষার্থী।
মালয়েশিয়ার আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আমন্ত্রণে শিক্ষা ও সংস্কৃতি বিনিময়ভিত্তিক স্টুডেন্ট আউটবাউন্ড প্রোগ্রামে অংশ নিচ্ছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ১১ শিক্ষার্থী। উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত একাডেমিক এমওইউর অংশ হিসেবে সম্প্রতি দুই সপ্তাহব্যাপী এ প্রোগ্রামটি শুরু হয়েছে। উদ্বোধনী আয়োজনে স্বাগত বক্তব্য দেন আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগের পরিচালক ড. খান সরফরাজ আলী। অনুষ্ঠান শেষে ক্যাম্পাস ট্যুর, অফিশিয়াল ফটোসেশন ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের মধ্যে প্রতীকী পতাকা হস্তান্তর অনুষ্ঠিত হয়।


