শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশে শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চা অপরিহার্য: প্রধান উপদেষ্টা
অক্টোবর ২৩, ২০২৫
প্রশাসনের ৭০-৮০ ভাগ লোকই বিএনপির, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে জামায়াত
অক্টোবর ২৩, ২০২৫
শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশে শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চা অপরিহার্য: প্রধান উপদেষ্টা
অক্টোবর ২৩, ২০২৫
প্রশাসনের ৭০-৮০ ভাগ লোকই বিএনপির, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে জামায়াত
অক্টোবর ২৩, ২০২৫

জাতিকে যোগ্য নেতৃত্ব উপহার দিচ্ছে ছাত্রশিবির: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ছাত্রশিবির নেতৃত্ব তৈরির কারখানা। প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা জাতিকে যোগ্য নেতৃত্ব উপহার দিয়ে আসছে। ইতোমধ্যে সততা ও দক্ষতার পরিচয়ও দিয়েছে শিবিরের তৈরি নেতৃত্ব।

 

বুধবার রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিভাগীয় দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

 

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক শরীফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী, সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমেনসহ কেন্দ্রীয় নেতারা।

 

গোলাম পরওয়ার বলেন, ছাত্রশিবিরের জনশক্তিদের ভালো ছাত্র হিসেবে গড়ে উঠতে হবে। সুন্দর ক্যারিয়ার গঠন ও মেধা বিকাশের ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন সেক্টরে সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব উপহার দিতে হবে।

 

তিনি আরো বলেন, সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি পড়াশোনার মধ্যে ভারসাম্য রাখতে হবে। নৈতিকতার উৎকর্ষ সাধন করতে হবে। তথ্য ও প্রযুক্তির যথাযথ ব্যবহার করে দক্ষতা অর্জন করতে হবে। শিক্ষাশিবিরে বিষয়ভিত্তিক আলোচনা, সফট ও হার্ড স্কিল উন্নয়ন, সমসাময়িক বিষয়াবলি এবং প্রশ্নোত্তর সেশন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিভাগীয় সদস্যদের নিয়ে আয়োজিত বার্ষিক মেধা যাচাই পরীক্ষার প্রথম ১০ জনকে পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *