জুলাই সনদ নাগরিকের সঙ্গে রাজনৈতিক দল ও রাষ্ট্রের সামাজিক চুক্তি : ঐকমত্য কমিশনের সহ-সভাপতি
অক্টোবর ১৭, ২০২৫
বিমানবন্দরে ক্রিকেটার হেনস্তা, জড়িতদের ধরতে পুলিশের সহায়তা চেয়েছে বিসিবি
অক্টোবর ১৭, ২০২৫
জুলাই সনদ নাগরিকের সঙ্গে রাজনৈতিক দল ও রাষ্ট্রের সামাজিক চুক্তি : ঐকমত্য কমিশনের সহ-সভাপতি
অক্টোবর ১৭, ২০২৫
বিমানবন্দরে ক্রিকেটার হেনস্তা, জড়িতদের ধরতে পুলিশের সহায়তা চেয়েছে বিসিবি
অক্টোবর ১৭, ২০২৫

কিছু কিছু দল ডিস্টার্ব করছে, তারা সব সময়ই এমনটা করে: মির্জা আব্বাস

জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দলের অংশ না নেওয়ার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কিছু কিছু দল ডিস্টার্ব করছে। তবে তারা সব সময়ই এমনটা করে। আমরা লক্ষ্য রাখছি।

 

শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

 

 

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমরা আশা করছি, গণতান্ত্রিক উত্তরণের পথে আজকে একটা বড় অগ্রগতি হবে। কিছু কিছু দল ডিস্টার্ব করছে, আজকের অনুষ্ঠানে আসছে না। তারা সব সময়ই ডিস্টার্ব করবে। আমরা লক্ষ্য রাখছি।’

 

মির্জা আব্বাস বলেন, ‘সব দলের সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরি হয়েছে। শেষ মুহূর্তে স্বাক্ষর অনুষ্ঠানে কারো না আসাটা ডিস্টার্বের অংশ।’বিকাল ৪টায় জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে বিএনপি-জামায়াত, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংসদ ভবনে আসেন।

 

বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বেশ কয়েকজন নেতা অনুষ্ঠানে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *