কৃষকদের দাবি মেনে না নিলে ডিসি অফিস ঘেরাও করবেন: মির্জা ফখরুল
অক্টোবর ১৬, ২০২৫
এখন থেকে ছাত্রছাত্রীরা যেটুকু খাতায় লিখবে, তার ভিত্তিতেই নম্বর দেয়া হবে: শিক্ষা উপদেষ্টা
অক্টোবর ১৬, ২০২৫
কৃষকদের দাবি মেনে না নিলে ডিসি অফিস ঘেরাও করবেন: মির্জা ফখরুল
অক্টোবর ১৬, ২০২৫
এখন থেকে ছাত্রছাত্রীরা যেটুকু খাতায় লিখবে, তার ভিত্তিতেই নম্বর দেয়া হবে: শিক্ষা উপদেষ্টা
অক্টোবর ১৬, ২০২৫

মানবিকে পাস করেছে ৪৩ শতাংশ ছাত্র, ফেল অর্ধেকের বেশি

সব শিক্ষা বোর্ড একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করে। প্রকাশিত বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

এইচএসসি ও সমমান পরীক্ষায় বেশি ফেল করেছেন মানবিক বিভাগের পরীক্ষার্থীরা। এ বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে অর্ধেকেরও বেশি (৫১ দশমিক ৫৫ শতাংশ) ফেল করেছেন। ফেল করাদের মধ্যে ছাত্রের সংখ্যা বেশি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করে। প্রকাশিত বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

বিশ্লেষণে দেখা যায়, এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ফেল করেছেন ৪১ দশমিক ১৭ শতাংশ শিক্ষার্থী। তবে সাধারণ ৯টি বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক ৬২ শতাংশ।

সাধারণ ৯টি বোর্ডে শুধু মানবিক বিভাগ থেকে ফেল করেছেন ৫১ দশমিক ৫৫ শতাংশ পরীক্ষার্থী। এ বিভাগের ছাত্রদের ফেলের হার ৫৭ দশমিক ৩৪ শতাংশ। অর্থাৎ, এবার মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয়া প্রতি ১০০ জন ছেলে শিক্ষার্থীর ৫৭ জনই ফেল করেছেন।

ছেলেদের চেয়ে মানবিকের মেয়েদের ফেলের হার কিছুটা কম। ছাত্রীদের পাসের হার ৫৪ দশমিক ১২ শতাংশ। আর ফেল ৪৫ দশমিক ৮৮ শতাংশ। অর্থাৎ মানবিক বিভাগের প্রতি ১০০ জন ছাত্রীর মধ্যে ৪৬ জন ফেল করেছেন।

ফলাফলে দেখা যায়, মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন এক লাখ ৩১ হাজার ৯৪৯ জন। তাদের মধ্যে পাস করেছেন ৬৫ হাজার ২৫০ জন। গড় পাসের হার ৪৯ দশমিক ৪৫ শতাংশ। ফেল করেছেন ৬৬ হাজার ৬৯৯ জন। ফলে গড় ফেলের হার ৫১ দশমিক ৫৫ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *