সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি: বাণিজ্য উপদেষ্টা
অক্টোবর ১৪, ২০২৫
অনলাইনে এক ক্লিকে জামিননামা পৌঁছে যাবে জেলখানায়: আইন উপদেষ্টা
অক্টোবর ১৪, ২০২৫বাংলাদেশে এমন কোনো পণ্য নেই যেটি নকল হয় না: ক্যাব সভাপতি
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশে বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সফিকুজ্জামান বলেন, দেশে প্রায় সব ধরনের পণ্যের নকল তৈরি হয়। এগুলো বাইরের কেউ নয়, দেশের এক শ্রেণির অসাধু ব্যবসায়ী তৈরি করছে। তাদের কারণে বাজারে ভেজাল ও নিম্নমানের পণ্যের দাপট বাড়ছে।
বাংলাদেশে এমন কোনো পণ্য নেই যেটি নকল হয় না বলে মন্তব্য করেছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেন, যারা নকল পণ্য তৈরি করে, তারা আসলে মানুষ হত্যার জন্য দায়ী।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশে বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সফিকুজ্জামান বলেন, দেশে প্রায় সব ধরনের পণ্যের নকল তৈরি হয়। এগুলো বাইরের কেউ নয়, দেশের এক শ্রেণির অসাধু ব্যবসায়ী তৈরি করছে। তাদের কারণে বাজারে ভেজাল ও নিম্নমানের পণ্যের দাপট বাড়ছে।
তিনি আরো বলেন, রমজান মাস এলেই নিত্যপণ্যের দাম বাড়ে। কিছু ব্যবসায়ী মনে করে এক মাসেই সব লাভ তুলে নিতে হবে। দেশের কোথাও এমন অবস্থা দেখা যায় না। পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইকে আরো সক্রিয়ভাবে কাজ করতে হবে। সরকারি সংস্থাগুলোকেও কঠোর নজরদারি বাড়াতে হবে।
একইসঙ্গে তিনি উল্লেখ করে বলেন, সব ব্যবসায়ী খারাপ নয়। দেশের বাণিজ্য টিকে আছে মূলত বেসরকারি খাতের ওপর।
অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান বলেন, বিএসটিআইকে আরো আধুনিক করা হচ্ছে। নতুন ল্যাব ও যন্ত্রপাতি স্থাপন করা হচ্ছে। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, পণ্যের মান যাচাইয়ের জন্য বিএসটিআইয়ের কাছে আসলে স্বাগত জানানো হবে। বিএসটিআইয়ের সনদ না নিয়ে অনুমোদিত লেখা দণ্ডনীয় অপরাধ। তাই এসব থেকে বিরত থাকা জরুরি।
বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী এবং এফবিসিসিআইয়ের আন্তর্জাতিক বিষয়ক প্রধান জাফর ইকবাল।