
নিজ এলাকায় ফিরছে ফিলিস্তিনিরা, সেনা প্রত্যাহার শুরু ইসরায়েলের
অক্টোবর ১০, ২০২৫
শাপলা দিতে বাধা দেইনি, ধানের শীষ নিয়ে টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের
অক্টোবর ১০, ২০২৫যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘ওবামা নোবেল পেয়েছে কিছু না করে। ওবামা (নোবেল) পুরস্কার পেয়েছে, সে জানেও না কেন তাকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। ওবামা আমাদের দেশ ধ্বংস ছাড়া আর কিছু করেনি।’
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কোনো কিছু না করেই নোবেল পেয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে প্রেসিডেন্ট থাকা অবস্থা সম্প্রতি বিশ্বব্যাপী ৮টি যুদ্ধ বন্ধ করায় তার নোবেল পাওয়া উচিত বলে ইঙ্গিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে নোবেল পাওয়ার জন্য তিনি যুদ্ধ বন্ধ করেন নাই বলেও মনে করে দেন। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে এ সব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। খবর দ্যা ইকোনিক টাইমস।
আজ শুক্রবার (১০ অক্টোবর) শান্তি নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। দীর্ঘদিন ধরেই এ পুরস্কার পাওয়ার আগ্রহ দেখাচ্ছেন ট্রাম্প। আর নোবেল পুরস্কার ঘোষণার আগে তিনি আবারও মনে করিয়ে দিয়েছেন, বিশ্বব্যাপী তিনি ৮টি যুদ্ধ বন্ধ করেছেন। এ কারণে তার নোবেল পাওয়া উচিত।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘ওবামা নোবেল পেয়েছে কিছু না করে। ওবামা (নোবেল) পুরস্কার পেয়েছে, সে জানেও না কেন তাকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। ওবামা আমাদের দেশ ধ্বংস ছাড়া আর কিছু করেনি।’
ট্রাম্প আরো বলেন, ‘আমি ৮টি যুদ্ধ বন্ধ করেছি। এমন কিছু আগে কখনো হয়নি। (নোবেল কমিটির) যা করা উচিত এখন তাই করতে হবে। তারা যাই করে ঠিক আছে। আমি জানি আমি নোবেল জন্য যুদ্ধ বন্ধ করিনি। আমি যুদ্ধ বন্ধ করেছি, আমি অনেক মানুষের জীবন রক্ষা করেছি।
২০০৯ সালে বারাক ওবামা নোবেল পুরস্কার পেয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার মাত্র ৮ মাসের মাথায় তাকে শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। যা অনেককে ওাই সময় অবাক করেছিল।


