সংকট কাটছে না এনসিপিতে
অক্টোবর ৫, ২০২৫
টানা তৃতীয় মেয়াদে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
অক্টোবর ৫, ২০২৫
সংকট কাটছে না এনসিপিতে
অক্টোবর ৫, ২০২৫
টানা তৃতীয় মেয়াদে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
অক্টোবর ৫, ২০২৫

শায়খ আবদুল হাই নদভী: বড়পীরের আবির্ভাব ছিল সময়ের দাবি

বায়তুশ শরফ কমপ্লেক্সের প্রধান উপদেষ্টা আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী বলেছেন, বড়পীর আব্দুল কাদের জিলানী (রহ.) এমন এক যুগ সন্ধিক্ষণে আবির্ভূত হন, যখন ভিন্নধর্মী দর্শন মুসলিম শিক্ষা ও চিন্তার জগত বিভ্রান্তির কালো থাবায় নিমজ্জিত ছিল।

সেই দুঃসময়ে উম্মতে মুহাম্মদীকে সঠিক পথের দিশা দেবার জন্য তার মত একজন মুজাদ্দিদ ও পথ প্রদর্শকের আবির্ভাব হওয়া খুবই জরুরি হয়ে পড়েছিল। তার মাধ্যমেই ইসলাম আগের অবস্থায় ফিরে এসেছিল। এ জন্যই তিনি ‘মুহিউদ্দীন’ তথা দ্বীনের পুনর্জীবনদানকারী উপাধিতে ভূষিত।

তিনি গত শুক্রবার রাতে বড়পীর হযরত আবদুল কাদের জিলানীর (রাহ.) ওফাত বার্ষিকী উপলক্ষে কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত ইছালে ছাওয়াব (ফাতেহায়ে ইয়াজদাহুম) মাহফিলে এসব কথা বলেন।

শায়খ আবদুল হাই নদভী ফিলিস্তিন, সিরিয়া, ইরানসহ গোটা মধ্যপ্রাচ্যকে নিয়ে ইহুদি-মার্কিনীদের গভীর ষড়যন্ত্রের নীলনকশা রুখে দিতে মুসলমানদের বড়পীরের (রাহ.) আদর্শ অনুসরণ পূর্বক ইস্পাতদৃঢ় ঐক্য গড়ে তোলার আহবান জানান।

শুক্রবার দিনব্যাপী ইছালে ছাওয়াব মাহফিলের (ফাতেহায়ে ইয়াজদাহুম) নানা কর্মসূচি, বাদ মাগরিব বিশিষ্ট ওলামাদের বয়ান এবং রাতে ছালাতে তাহাজ্জুদ, জিকির আজকার, মিলাদ, তওবা ইস্তিগফার, বায়াত অনুষ্ঠিত হয়।

শনিবার বাদ ফজর দেশ-জাতি ও মুসলিম মিল্লাতের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল শেষ হয়।

কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক আলহাজ্ এম এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও আনজুমনে নওজোয়ান কক্সবাজার জেলা শাখার সভাপতি শহীদুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ।

স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম। মাহফিলে বিশেষ মেহমান ছিলেন অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক আজহারী, অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট সলিম উল্লাহ বাহাদুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *