কোরআনের আলোকে হতাশা থেকে মুক্তির উপায়
সেপ্টেম্বর ৮, ২০২৫
আজ বিজয়া দশমী, দেবী দুর্গার বিসর্জন
অক্টোবর ২, ২০২৫
কোরআনের আলোকে হতাশা থেকে মুক্তির উপায়
সেপ্টেম্বর ৮, ২০২৫
আজ বিজয়া দশমী, দেবী দুর্গার বিসর্জন
অক্টোবর ২, ২০২৫

হজের খরচ কমলো

ধর্ম ডেস্ক
আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। ন্যূনতম খরচ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা ধরে হজের একটি নতুন প্যাকেজ ঘোষণা করা হয়। বিমানভাড়া কমায় আগামী বছর হজ পালনে চলতি বছরের চেয়ে খরচ কিছুটা কমছে।

নতুন প্যাকেজসহ এবার সরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। গত বছর ছিল দুটি প্যাকেজ।

রোববার (২৮ সেপ্টেম্বর) হজ প্যাকেজ-২০২৬ ঘোষণা সংক্রান্ত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন হয়।

আগামী বছরের নতুন প্যাকেজ অনুযায়ী

প্রথম প্যাকেজ: হারাম শরীফ থেকে ৫০০ থেকে ৭০০ মিটারের মধ্যে হোটেল সুবিধা থাকবে, যা হবে সবচেয়ে ব্যয়বহুল প্যাকেজ।

দ্বিতীয় প্যাকেজ: হারাম শরীফ থেকে প্রায় ২ কিলোমিটারের মধ্যে, আগের প্যাকেজ-১ এর মতো তবে খরচ কিছুটা কমবে।

তৃতীয় প্যাকেজ: আজিজিয়া এলাকায় আবাসন সুবিধাসহ সাশ্রয়ী প্যাকেজ, যার খরচ হতে পারে প্রায় সাড়ে চার লাখ টাকা।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *