কারাভোগ শেষে ১৮ বাংলাদেশিকে ফেরত
সেপ্টেম্বর ২০, ২০২৫
গাজা দখলের জন্য এবার ৬৪০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র!
সেপ্টেম্বর ২০, ২০২৫
কারাভোগ শেষে ১৮ বাংলাদেশিকে ফেরত
সেপ্টেম্বর ২০, ২০২৫
গাজা দখলের জন্য এবার ৬৪০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র!
সেপ্টেম্বর ২০, ২০২৫

চুয়াডাঙ্গায় আপন দুইভাইকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় পূর্ব বিরোধের জেরে আপন দুইভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জীবননগর উপজেলার উথলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন (৬০) ও হামজা আলী (৪৫) উথলী গ্রামের বড় মসজিদ পাড়ার মৃত খোদা বক্স মন্ডলের ছেলে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, দুজনকে কুপিয়ে ও পিটিয়েছে হত্যা করা হয়েছে। একজন চিকিৎসাধীন অবস্থায় এবং একজন হাসপাতালে আসার আগেই মারা গেছেন।

এ বিষয়ে জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, প্রতিবেশীদের সঙ্গে গরু কেনাবেচা নিয়ে পূর্বে থেকে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে একটি মাঠের মধ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে শুনেছি।

তিনি আরও বলেন, মরদেহ হাসপাতালে আছে। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *