অনলাইনে জুয়া খেললে ১ কোটি টাকা জরিমানা
সেপ্টেম্বর ১৯, ২০২৫
ঢাকার আকাশে তীব্র ঝাঁকুনির শিকার বিমান, হাত ভাঙল কেবিন ক্রুর
সেপ্টেম্বর ১৯, ২০২৫
অনলাইনে জুয়া খেললে ১ কোটি টাকা জরিমানা
সেপ্টেম্বর ১৯, ২০২৫
ঢাকার আকাশে তীব্র ঝাঁকুনির শিকার বিমান, হাত ভাঙল কেবিন ক্রুর
সেপ্টেম্বর ১৯, ২০২৫

পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, সৌদিকে ভারতের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক
পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে বার্তা দিয়েছে ভারত। তারা আশা করে, রিয়াদ পারস্পরিক স্বার্থ ও সংবেদনশীলতাগুলো মনে রাখবে। খবর ‍হিন্দুস্তান টাইমস।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।

সৌদি আরবের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারত্বের কথা তুলে ধরেন তিনি বলেন, ‘ভারত ও সৌদি আরবের মধ্যে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারত্ব রয়েছে, যা গত কয়েক বছরে যথেষ্ট গভীর হয়েছে। নয়াদিল্লি আশা করে, রিয়াদ পারস্পরিক স্বার্থ ও সংবেদনশীলতাগুলো মনে রাখবে।’

প্রতিরক্ষা চুক্তির বিষয়ে মুখপাত্র বলেন, ‘আমরা সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সইয়ের খবর দেখেছি। আমাদের জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য এই চুক্তির প্রভাবগুলো বিবেচনা করা হবে।’

গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের জাতীয় স্বার্থ রক্ষা এবং সব ক্ষেত্রে সার্বিক জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার সব পদক্ষেপ নেবে।

এর আগে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) সৌদি-পাকিস্তানের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি সই হয়। এরপরই তোলপাড় চলছে বিশ্বজুড়ে। চুক্তি অনুযায়ী, উভয় দেশের ওপর যে কোনো আক্রমণকে “উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন” হিসেবে বিবেচনা করা হবে এবং এর বিরুদ্ধে দুই দেশই একসঙ্গে মোকাবিলা করবে।

এই চুক্তি এমন সময় হয়েছে, যার কিছুদিন আগে কাতারে হামাস নেতৃত্বের ওপর ইসরায়েলি হামলার ঘটনা ঘটে। চুক্তিটি দুই দেশের আট দশক ধরে চলমান ঐতিহাসিক অংশীদারত্বের ওপর ভিত্তি করে তৈরি।

সূত্র : হিন্দুস্তান টাইমস

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *