তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন সাবেক প্রতিমন্ত্রী বাবর
সেপ্টেম্বর ১৫, ২০২৫
এবার গোয়ালন্দ উপজেলা নির্বাহী অ‌ফিসার বদলি
সেপ্টেম্বর ১৫, ২০২৫
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন সাবেক প্রতিমন্ত্রী বাবর
সেপ্টেম্বর ১৫, ২০২৫
এবার গোয়ালন্দ উপজেলা নির্বাহী অ‌ফিসার বদলি
সেপ্টেম্বর ১৫, ২০২৫

ফরিদপুরে যান চলাচল স্বাভাবিক

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের-৪ আসনের ভাঙ্গা থেকে দুটি ইউনিয়ন ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলায় সংযুক্ত করার প্রতিবাদে ঘোষিত অবরোধ কর্মসূচিতে সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে রাস্তার পাশে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। মহাসড়কে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করায় যান চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকেই মহাসড়কে যানবাহন কোনোরকম বাধা ছাড়াই চলাচল করেছে। তবে এ সময় হামিরদী বাসস্ট্যান্ডসহ কয়েকটি স্থানে অবরোধকারীদের মহাসড়কের পাশে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করতে দেখা যায়। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মহাসড়কে অবরোধকারীরা যেসব স্থানে অবস্থান নেয় সেখানে পুলিশ মোতায়ন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৬টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কসহ বিভিন্ন স্থানে পুলিশ ও আনসার মোতায়েন করা হয়। এর ফলে বাস, ট্রাক, প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। তবে মহাসড়কের পাশে ব্যানার হাতে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। ভাঙ্গা উপজেলা সদরের ঢাকা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া, মাধবপুর, হামিরদী ও ঢাকা-খুলনা মহাসড়কের মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় সকাল থেকে অবরোধকারীরা অবস্থান নিলেও পুলিশি তৎপরতায় তারা রাস্তার দুই পাশে সরে দাঁড়ান। এতে মহাসড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, সড়ক-মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ও জনগণের ভোগান্তি যাতে না হয়, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আন্দোলনকারীরা এখন রাস্তার পাশে অবস্থান নিলেও সড়ক-মহাসড়ক খালি রাখা হয়েছে।

তিনি আরও বলেন,মহাসড়ক সচল রাখতে বিপুল পরিমাণ পুলিশ ও আনসার কাজ করছে। সকাল ৯টা পর্যন্ত অবরোধ করেনি এলাকাবাসী। তবে তারা তাদের দাবি সম্বলিত ব্যানার নিয়ে মহাসড়কের পাশে অবস্থান নিয়েছে।

জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের গেজেটে ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এর প্রতিবাদে গেজেট প্রকাশের পর থেকেই পাঁচ দিন মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখে স্থানীয়রা। এতে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যান চলাচল ব্যাহত হয়।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *