জাকসুর ভিপি স্বতন্ত্রের জিতু, জিএস শিবিরের মাজহার
সেপ্টেম্বর ১৩, ২০২৫
শহীদ মিনারে ফরিদা পারভীনের প্রতি শ্রদ্ধা, দাফন কুষ্টিয়ায়
সেপ্টেম্বর ১৪, ২০২৫
জাকসুর ভিপি স্বতন্ত্রের জিতু, জিএস শিবিরের মাজহার
সেপ্টেম্বর ১৩, ২০২৫
শহীদ মিনারে ফরিদা পারভীনের প্রতি শ্রদ্ধা, দাফন কুষ্টিয়ায়
সেপ্টেম্বর ১৪, ২০২৫

জাকসু নির্বাচনে ২১ হলে নির্বাচিত হলেন যারা

নিজস্ব প্রতিবেদক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের শুরুতে হল সংসদের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এ ফলাফল ঘোষণা করা হয়।

এতে দেখা যায়, আলবেরুনী হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন রিফাত আহমেদ শাকিল। জিএস হয়েছেন মুনতাসির বিল্লাহ খান। এজিএস সাদমান হাসান খান।

নওয়াব ফয়জুন্নেসা হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন বুবলী আহমেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতা)। জিএস হয়েছেন সুমাইয়া খানম (বিনা প্রতিদ্বন্দ্বিতা), এজিএস প্রার্থী নেই।

১০ নং (ছাত্র) হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন আসিফ মিয়া। জিএস নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান। এজিএস নির্বাচিত হয়েছেন নাদিম মাহমুদ।

১৫ নং (ছাত্রী) হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন শারমীন খাতুন (বিনা প্রতিদ্বন্দ্বিতা)। জিএস মেহনাজ মোহনা। এজিএস নির্বাচিত হয়েছেন শাহানা আক্তার।

মীর মশাররফ হোসেন হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন খালেদ জুবায়ের। জিএস নির্বাচিত হয়েছেন শাহরিয়ার নাজিম। এজিএস নির্বাচিত হয়েছেন আরাফাত হোসেন।

মওলানা ভাসানী হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন আবদুল হাই স্বপন। জিএস নির্বাচিত হয়েছেন হৃদয় পোদ্দার। এজিএস নির্বাচিত হয়েছেন রাকিব হাসান।

শহীদ সালাম-বরকত সংসদের ভিপি নির্বাচিত হয়েছেন মারুফ হোসেন। জিএস হয়েছেন মাসুদ রানা, এজিএস আবরার আজিম ভুঁইয়া।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *