ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
আগস্ট ৩১, ২০২৫
দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ : ইসি সচিব
আগস্ট ৩১, ২০২৫
ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
আগস্ট ৩১, ২০২৫
দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ : ইসি সচিব
আগস্ট ৩১, ২০২৫

পুরান ঢাকায় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পুরান ঢাকায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রবিবার রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী পুরান ঢাকার কোতোয়ালি থানাধীন শহীদ হাসান আলী লেনে কুখ্যাত সন্ত্রাসী আলাউদ্দিন আলার বাসভবনে অভিযান চালায়। অভিযানের সময় আলাউদ্দিন পালিয়ে গেলেও সন্দেহভাজন চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- নাজমা বেগম (৪৫), মো. সুমন (২৭), মো. শাওন (২৮) ও মো. সাগর (২৯)।

সেনাবাহিনী আরও জানায়, পরে তল্লাশি চালিয়ে একটি ৯ এমএম পিস্তল, একটি পয়েন্ট ২২ এলআর পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, চারটি দেশীয় রামদা, দুটি চাইনিজ কুড়াল, চারটি দেশীয় ছুরি, এক বক্স বোমা তৈরির স্প্লিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বদা অঙ্গীকারবদ্ধ। অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য কিংবা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *