
এনসিপির চার নেতার পদত্যাগ
আগস্ট ২৫, ২০২৫
গাজায় একদিনে নিহত আরও ৮৬ ফিলিস্তিনি
আগস্ট ২৬, ২০২৫নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সড়ক অবরোধ করে আন্দোলনে করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১২টার পর বুয়েট ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে প্রথমে শাহবাগে আসেন তারা। সেখানে কিছুক্ষণ অবস্থান কর্মসূচি চালানোর পর ৩ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কাছে অবস্থিত ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এ সময় দুপাশের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, ৩ দফা দাবির বিষয়ে আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা স্থান ত্যাগ করবেন না।
এর আগে ডিপ্লোমা টেকনিশিয়ানদের কোটা ইস্যুতে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীকে হুমকি দেয় এক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী। ওই ঘটনার প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবিতেই আন্দোলনে নেমেছেন তারা।
বুয়েট শিক্ষার্থীদের ৩ দফা দাবি:
১. ৯ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিদ্যমান ৩৩ শতাংশ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে।
২. ১০ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিদ্যমান ১০০ শতাংশ কোটা বাতিল করে সকলের জন্য উন্মুক্ত করতে হবে।
৩. বিএসসি ডিগ্রি ছাড়া কেউ “ইঞ্জিনিয়ার” পদবি ব্যবহার করতে পারবে না। এই পদবি ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।


