
সিএনজির স্টার্ট বন্ধ করে ছিনতাই, মূলহোতাসহ গ্রেপ্তার ৪
আগস্ট ২২, ২০২৫
মেহেরপুর সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
আগস্ট ২২, ২০২৫নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালীর বাউফলে সহকারী পুলিশ সুপারের (এএসপি) বাসায় চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২২ আগস্ট) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত কাবিল মৃধা (৩৮) নওমালা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি বলে জানা গেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় মদ্যপ অবস্থায় কাবিল মৃধা একটি ছুরি হাতে এএসপি মো. শফিকুল ইসলামের বাসায় প্রবেশ করেন। এ সময় এএসপির বাবা আব্দুল মোতালেবের কাছে তিনি দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাসার আসবাবপত্র ভাঙচুর শুরু করেন কাবিল। স্থানীয়রা ঘটনাস্থলে কাবিলের তাণ্ডব থামিয়ে তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে রাত ৯টার দিকে বাউফল থানা পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় কাবিল মৃধাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।


