
‘মব’ সৃষ্টি করে মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ ছাত্রদলের
আগস্ট ১৯, ২০২৫
পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি: ফখরুল
আগস্ট ১৯, ২০২৫নিজস্ব প্রতিবেদক:
আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ১৬ সদস্যবিশিষ্ট জাতীয় উদযাপন কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব হয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সোমবার (১৮ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির সদস্যরা হলেন খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সায়েদুল আলম বাবুল, মাহবুবের রহমান শামীম, শাহীন শওকত, অনিন্দ্য ইসলাম অমিত, আসাদুল হাবিব দুলু, জি কে গউছ, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, শরিফুল আলম ও শামা ওবায়েদ।


