আ.লীগ আমলের ৯৬ পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল 
জুলাই ১৭, ২০২৫
গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় আরও একজনের মৃত্যু
জুলাই ১৮, ২০২৫
আ.লীগ আমলের ৯৬ পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল 
জুলাই ১৭, ২০২৫
গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় আরও একজনের মৃত্যু
জুলাই ১৮, ২০২৫

ড. ইউনূসের সঙ্গে সোহেল তাজ ও শারমিন আহমদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সন্তান শারমিন আহমদ ও সোহেল তাজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে সাক্ষাতের একটি ছবি প্রকাশ করে তথ্যটি জানান।

তাজউদ্দীন আহমদের সন্তানদের এই সাক্ষাৎ এমন এক সময়ে হলো, যখন আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছে। সাম্প্রতিক গণঅভ্যুত্থানে দলটি ক্ষমতাচ্যুত হওয়ার পর এর সভাপতি শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে অবস্থান করছেন এবং আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সোহেল তাজ নবম জাতীয় সংসদে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও পূর্ণ মেয়াদে দায়িত্ব না নিয়ে পদত্যাগ করেন। এরপর থেকেই দলটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার দূরত্ব নিয়ে আলোচনা চলে আসছে।

শারমিন আহমদ যুক্তরাষ্ট্রপ্রবাসী লেখক ও গবেষক হিসেবে পরিচিত। আওয়ামী লীগের নেতৃত্বের সমালোচনায় তিনি বিভিন্ন সময় আলোচনায় এসেছেন। তার লেখা বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘তাজউদ্দীন আহমদ : নেতা ও পিতা’ এবং ‘৩ নভেম্বর: জেল হত্যার পূর্বাপর’। ২০২৪ সালের শেষ দিকে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আওয়ামী লীগ নেতৃত্বকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’

এদিকে বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক পেজে সোহেল তাজ এক স্ট্যাটাসে দাবি করেন, ‘গতকাল গোপালগঞ্জে যে হামলা হয়েছে, তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের (নাহিদ, সার্জিস, হাসনাত, জারা) নেতাদের হত্যার হীন প্রচেষ্টা। আমি অবাক হবো না যদি এর নির্দেশ ডেভিল রানী নিজেই দিয়ে থাকেন।’

তবে তার এই মন্তব্যের বিষয়ে এখনো অন্তর্বর্তী সরকার বা সংশ্লিষ্ট পক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *