উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
জুলাই ১৪, ২০২৫
এবার লন্ডনে ওড়ার পরই ভেঙে পড়ল বিমান
জুলাই ১৪, ২০২৫
উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
জুলাই ১৪, ২০২৫
এবার লন্ডনে ওড়ার পরই ভেঙে পড়ল বিমান
জুলাই ১৪, ২০২৫

আজ বিকেল ৫টা থেকে মেট্রো রেলের ঢাবি স্টেশন বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণের অনুষ্ঠান ঘিরে আজ সোমবার বিকেল ৫টা থেকে মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে কোনো ট্রেন থামবে না। তবে আগামীকাল মঙ্গলবার থেকে আগের মতোই চলাচল করবে মেট্রো রেল।

গতকাল রবিবার ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

ডিএমটিসিএল জানিয়েছে, জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণের অনুষ্ঠান বাস্তবায়নে গঠিত কমিটির সিদ্ধান্তে মেট্রো রেল স্টেশন বন্ধ রাখা হচ্ছে।

এই সিদ্ধান্ত শুধু সোমবারের জন্যই নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মানুষের উপস্থিতি বেশি থাকবে। তাই বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশনে বাড়তি মানুষের চাপ এবং হুড়োহুড়ির আশঙ্কা থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *