ইয়েমেনের ৪ জায়গায় ভয়াবহ হামলা চালাল ইসরায়েল
জুলাই ৭, ২০২৫
ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন ইশরাক
জুলাই ৭, ২০২৫
ইয়েমেনের ৪ জায়গায় ভয়াবহ হামলা চালাল ইসরায়েল
জুলাই ৭, ২০২৫
ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন ইশরাক
জুলাই ৭, ২০২৫

নির্বাচনের মাধ্যমেই সঠিক পথে এগিয়ে যাবে দেশ: ফখরুল

নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে বলে আশাবাদী বিএনপি। নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে এগিয়ে যাবে।

সোমবার (৭ জুলাই) সকালে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।

এদিন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিকের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিলে যোগদান করেছেন বিএনপি মহাসচিব।

এ ছাড়া দুপুরে সিলেট জেলা বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ‍্যাসিস্ট আওয়ামী লীগের নারকীয় হত‍্যাকাণ্ডের শিকার সিলেট জেলার শহীদ পরিবারের সদস্যদের সম্মানে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

এর আগে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে একটি ফ্লাইটে সিলেটে পৌঁছান। বিমানবন্দর থেকে বেরিয়েই তিনি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতে যান। পরে হযরত শাহপরান (র.) মাজার জিয়ারত করেন।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *