
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা এনসিপির
জুন ২৯, ২০২৫
জুলাই ঘোষণাপত্র নিয়ে নাহিদের স্ট্যাটাস
জুন ৩০, ২০২৫নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, “ক্ষমতায় এসে শুধু নির্বাচন নয়, শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।”
রোববার (২৯ জুন) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। তিনি জানান, ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত বিএনপির পক্ষ থেকে ‘জুলাই গণঅভ্যুত্থান’ ঘিরে কর্মসূচি চলবে, যাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও যুক্ত থাকবেন। এই কর্মসূচির সূচনা হবে ৩০ জুন মধ্যরাতে শহীদ মিনারে ছাত্রদলের শ্রদ্ধার মাধ্যমে।
রিজভী অভিযোগ করে বলেন, “সরকার চায় না দেশের জনগণ স্থিতিশীল থাকুক। বরং তারা বিভ্রান্তি ও অরাজকতা তৈরি করতে চায়।” কুমিল্লায় ধর্ষণের ঘটনাকে উদাহরণ দিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগের এক নেতা এই ঘটনা ঘটিয়ে বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। এটা বিচ্ছিন্ন নয়, বরং সুপরিকল্পিত চক্রান্তের অংশ।”
সরকারের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, “ধীর পদক্ষেপের কারণে অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকছে। মুরাদনগরের ঘটনার দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
বিএনপির দাবি, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রের প্রতীক, যা ক্ষমতা নয়, শহীদদের রক্ত ও স্বপ্নের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই চেতনাকে সামনে রেখেই তারা কর্মসূচি বাস্তবায়ন করতে চায়।


