খুলনায় অবরুদ্ধ প্রেস সচিব শফিকুল আলম  
জুন ২৮, ২০২৫
কুমিল্লায় নারীকে নির্যাতনের ঘটনায় যা বললেন আসিফ মাহমুদ
জুন ২৯, ২০২৫
খুলনায় অবরুদ্ধ প্রেস সচিব শফিকুল আলম  
জুন ২৮, ২০২৫
কুমিল্লায় নারীকে নির্যাতনের ঘটনায় যা বললেন আসিফ মাহমুদ
জুন ২৯, ২০২৫

প্রবীণদের জন্য নমনীয় ঋণ প্যাকেজ প্রবর্তন বিষয়ক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:

ক্ষুদ্রঋণে প্রবীণদের অন্তর্ভূক্তির অগ্রগতি পর্যালোচনা এবং ক্ষুদ্রঋণ বাস্তবায়নকারী সংস্থার মতামত ও আয় নিরাপত্তা বৃদ্ধিতে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারী সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) আয়োজিত Improved Income Security Through Strengthened Intergenerational Groups for Older People in Bangladesh প্রকল্পের আওতায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার ২৮ জুন ২০২৫  রাজধানীর ধানমন্ডিতে  রিকের কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা প্রবীণদের জন্য নমনীয় ঋণ প্যাকেজ প্রবর্তন এবং ঋণ প্রদানে প্রবীণ বান্ধব পদ্ধতি প্রয়োগের বিষয়ে আলোচনা করা হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  মোর্শেদ আলম সরকার, নির্বাহী পরিচালক, পপি ও চেয়ারপার্সন, সিডিএফ।

সভাপতিত্ব করেন, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর নির্বাহী পরিচালক আবুল হাসিব খান।

প্রবীণদের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে রিকের অভিজ্ঞতা উপস্থাপন করেন রিক এর উপ-পরিচালক ও হেড অব মাইক্রোফাইন্যান্স আবু রিয়াদ খান।

প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন, হেল্পএইজ পার্টনার্স ইন বাংলাদেশ এর কো-অর্ডিনেটর মো: জাহাঙ্গীর আলম । পল্লী মঙ্গল কর্মসূচির পরিচালক মো: তাজুল ইসলাম। ইপসা’র সহকারী পরিচালক মো: নাজমুল হায়দার।

 

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, গবেষক ও জাতীয় সমন্বয়ক আইএসআইজিওপি প্রকল্পের তোফাজ্জল হোসেন মন্জু।

 

প্রধান অতিথির বক্তব্যে মোর্শেদ আলম সরকার বলেন; অধিকাংশ প্রতিষ্ঠান যারা পিকেএসএফ এর সহযোগীতায় প্রবীণদের ক্ষুদ্রঋণ নিয়ে কাজ করেছেন তারা এখন তাদের নিজস্ব তহবিলের মাধ্যমে প্রবীণদের ঋণ কার্যক্রম বাস্তবায়ন করছেন। তিনি আরো বলেন, ক্ষুদ্রঋণে প্রবীণদের অন্তর্ভূক্তির বিষয়টি বিভিন্ন প্লাটফর্মের মাধ্যমে তুলে ধরবেন।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *