নতুন সামরিক গোয়েন্দাপ্রধান নিয়োগ দিলো ইরান
জুন ২০, ২০২৫
বৃষ্টিতে সবজির বাজার চড়া, ডিম-মুরগিতে স্বস্তি
জুন ২০, ২০২৫
নতুন সামরিক গোয়েন্দাপ্রধান নিয়োগ দিলো ইরান
জুন ২০, ২০২৫
বৃষ্টিতে সবজির বাজার চড়া, ডিম-মুরগিতে স্বস্তি
জুন ২০, ২০২৫

ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:
ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না—এই বিষয়ে একমত হয়েছেন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার (২০ জুন) লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে বৈঠকের পর যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে বিবিসির লাইভ প্রতিবেদনে।

বৈঠকে ল্যামি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে ‘চরম বিপজ্জনক’ উল্লেখ করে বলেন, “দীর্ঘমেয়াদি পারমাণবিক সংকটের শান্তিপূর্ণ সমাধানের উপায় খোঁজার চেষ্টা চলছে। আগামী দুই সপ্তাহের মধ্যে একটি কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে।”

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মুখপাত্রও জানান, ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একই অবস্থানে আছে—ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে।

এর আগে হোয়াইট হাউজ জানিয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক সম্পৃক্ততা নিয়ে সিদ্ধান্ত নেবেন আগামী দুই সপ্তাহের মধ্যে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *