ঝরনা ও পাহাড় ভ্রমণে যেসব সতর্কতা জরুরি
জুন ১৬, ২০২৫
যেসব খাবার দুর্বল শরীরকে শক্তিশালী করে তুলবে
জুন ২০, ২০২৫
ঝরনা ও পাহাড় ভ্রমণে যেসব সতর্কতা জরুরি
জুন ১৬, ২০২৫
যেসব খাবার দুর্বল শরীরকে শক্তিশালী করে তুলবে
জুন ২০, ২০২৫

আচারি বিফ ভুনা রেসিপি

লাইফস্টাইল ডেস্ক:
ঈদ মানে মাংসের হরেক পদ রান্নার উপযুক্ত সময়। আলু দিয়ে ভুনা, কাটা মসলায় রান্না, ঝুরা ভুনা আরও কত কী! এই তালিকায় আছে আচারি বিফ ভুনাও। আচারের টক স্বাদে রান্না করা মাংসের এই পদ অনেকেরই প্রিয়র তালিকায় রয়েছে। কীভাবে রান্না করবেন? জানুন রেসিপি-

উপকরণ:

গরুর রানের মাংস- চর্বিসহ ২ কেজি
পাঁচফোড়ন গুঁড়া- আধা চা-চামচ
আস্ত পাঁচফোড়ন- আধা চা-চামচ
আস্ত শুকনা মরিচ- ৪–৫ টি
আস্ত কাঁচা মরিচ- ৫–৬টি

আস্ত জিরা- আধা চা-চামচ
তেজপাতা- ২টি
লবণ- স্বাদমতো
হলুদের গুঁড়া- দেড় চা-চামচ
মরিচের গুঁড়া- স্বাদমতো
ধনে গুঁড়া- আধা চা-চামচ
আদা বাটা- ১ চা-চামচ
রসুন বাটা- ১ চা-চামচ
আস্ত রসুনের কোয়া- ১০/১২টি

পেঁয়াজকুচি- ১ কাপ
সরিষার তেল- আধা কাপ
সাদা সরিষা বাটা- আধা চা-চামচ
টমেটো পেস্ট- ১ চা-চামচ
ফেটানো টক দই- আধা কাপ
লেবুর রস- আধা চা-চামচ
যেকোনো টকজাতীয় আচার- আধা কাপ
চিনি- আধা চা-চামচ
গরম পানি- পরিমাণমতো

প্রণালি:

প্রথমে গরুর মাংস করে সাধারণ আকারে কেটে নিন। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

এবার টক দই, লবণ, টমেটো পেস্ট দিয়ে ভালো করে মেখে আধা ঘণ্টা অপেক্ষা করুন। চুলায় হাঁড়ি বসান। সরিষার তেলে আস্ত শুকনো মরিচ, আস্ত জিরা, আস্ত পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে একটু নেড়ে নিন।

পেঁয়াজকুচি দিন। বাদামি হয়ে এলে বাকি সব বাটা আর গুঁড়া মসলা দিয়ে ভালো করে কষান। এরপর মেখে রাখা মাংস দিয়ে একটু সময় নিয়ে ভালো করে কষান। তারপর পরিমাণমতো গরম পানি দিয়ে মাংস রান্না করুন সেদ্ধ না হওয়া পর্যন্ত।

মাংস সেদ্ধ হয়ে এলে আস্ত রসুনের কোয়া, আস্ত কাঁচা মরিচ, পাঁচ ফোড়নের গুঁড়া দিয়ে দমে রাখুন ১০ মিনিট। নামানোর আগে লেবুর রস, যেকোনো টক আচার আর চিনি দিয়ে ৫ মিনিট রেখে নামিয়ে নিন।

এই আচারি বিফ ভুনা পোলাও, খিচুড়ি, সাদা ভাত অথবা পরোটার সঙ্গে পরিবেশন করুন

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *