কক্সবাজারে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে ৩ জনের প্রাণহানী
জুন ১৬, ২০২৫
ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি, চলতি পথেই থেমে গেল ট্রেন
জুন ১৭, ২০২৫
কক্সবাজারে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে ৩ জনের প্রাণহানী
জুন ১৬, ২০২৫
ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি, চলতি পথেই থেমে গেল ট্রেন
জুন ১৭, ২০২৫

চলন্ত বাসে কলেজছাত্রীকে ধ*র্ষ*ণের অভিযোগ, চালক আটক

নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের নবীগঞ্জে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে পালাক্রমে ধ*র্ষ*ণের অভিযোগ উঠেছে বাসচালক ও হেলপারের বিরুদ্ধে।
এ ঘটনায় বাসচালক মো. সাব্বির মিয়াকে স্থানীয়রা আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়, পরে তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। তবে হেলপার লিটন মিয়া পালিয়ে গেছেন।

রোববার (১৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আউশকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান।

জানা গেছে, ভুক্তভোগী তরুণী বানিয়াচং উপজেলার বড়বাজার এলাকার বাসিন্দা ও ঢাকার ফার্মগেটের একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। রোববার তিনি বিলাশ পরিবহনের একটি বাসে ঢাকার ফার্মগেট থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেন। শায়েস্তাগঞ্জে নামার কথা থাকলেও ঘুমিয়ে পড়ায় বাসটি সিলেট পৌঁছে যায়। পরে সিলেট থেকে আজমিরীগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে তিনি ‘মা এন্টারপ্রাইজ’ নামের আরেকটি বাসে ওঠেন।

শেরপুর পর্যন্ত কিছু যাত্রী থাকলেও পরে বাসে একা পড়ে যান ওই তরুণী। এই সুযোগে চালক সাব্বির মিয়া ও হেলপার লিটন মিয়া তাকে পালাক্রমে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।

আউশকান্দি এলাকায় বাসটি থামার পর তরুণীর চিৎকার শুনে আশপাশের মানুষ পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়। সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা চালককে আটক করে তাদের হাতে তুলে দেয়। তবে হেলপার লিটন পালিয়ে যায়।

নবীগঞ্জ থানার ওসি বলেন, “ধর্ষণের অভিযোগে বাসচালককে আটক করা হয়েছে। ভুক্তভোগীকে উদ্ধার করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। হেলপারকে ধরতে অভিযান চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *