দিল্লিতে হঠাৎ রেড অ্যালার্ট জারি
জুন ১২, ২০২৫
২৪২ যাত্রী নিয়ে গুজরাটে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা
জুন ১২, ২০২৫
দিল্লিতে হঠাৎ রেড অ্যালার্ট জারি
জুন ১২, ২০২৫
২৪২ যাত্রী নিয়ে গুজরাটে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা
জুন ১২, ২০২৫

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তি হয়ে গেছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্যচুক্তি সম্পন্ন হয়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

বার্তাসংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, বুধবার নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই চুক্তির বিষয়ে কথা বলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট সেখানে জানান, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্যচুক্তি সম্পন্ন হয়েছে। আর এটা এখন শুধু দুই দেশের রাষ্ট্রপ্রধানদের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়।

চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্র মোট ৫৫ শতাংশ এবং চীন ১০ শতাংশ শুল্ক সুবিধা পাবে বলে জানিয়েছেন তিনি।

ট্রাম্প লিখেছেন, দুই দেশের সম্পর্ক দারুণ! চীন আগাম ভিত্তিতে যুক্তরাষ্ট্রকে পূর্ণমাত্রায় ম্যাগনেট এবং প্রয়োজনীয় বিরল খনিজ সরবরাহ করবে। চীনকেও যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি অনুযায়ী সুবিধা দেবে, যার মধ্যে রয়েছে চীনা শিক্ষার্থীদের মার্কিন বিশ্ববিদ্যালয় ব্যবহারের অনুমতি—যা আমার সবসময়ই ভালো লেগেছে!

পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার ঘনিষ্ঠভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে, যাতে চীনের বাজার আরও বেশি যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য উন্মুক্ত করা যায়। মার্কিন প্রেসিডেন্টের ভাষযমতে, এটি উভয় দেশের জন্যই একটি বড় জয় হবে।

চলতি সপ্তাহেই শুল্ক ইস্যুতে আলোচনা করার জন্য লন্ডনে একটি বৈঠকে বসেন যুক্তরাষ্ট্র ও চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে, চলতি বছরের এপ্রিল মাসে চীনের ওপর বড় মাত্রায় শুল্ক আরোপ শুরু করেছিল যুক্তরাষ্ট্র। ফলে পাল্টা শুল্কারোপ করে চীনও। তবে, মে মাসে প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য ওই বর্ধিত শুল্ক আংশিকভাবে প্রত্যাহার করতে সম্মত হয় দুই দেশই।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *