হঠাৎ মাঝরাতে ক্ষোভ ঝাড়লেন আইন উপদেষ্টা!
জুন ১২, ২০২৫
তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
জুন ১২, ২০২৫
হঠাৎ মাঝরাতে ক্ষোভ ঝাড়লেন আইন উপদেষ্টা!
জুন ১২, ২০২৫
তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
জুন ১২, ২০২৫

যুক্তরাজ্যে সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি জব্দ: তদন্তে এনসিএ

ডেস্ক নিউজ:
যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন একাধিক সম্পত্তি জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা, তাদের ইনভেস্টিগেটিভ ইউনিটের (আই-ইউনিট) বরাতে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনি অনুরোধের প্রেক্ষিতে যুক্তরাজ্যের এনসিএ এই পদক্ষেপ গ্রহণ করেছে। মানি লন্ডারিং বা অর্থ পাচারের অভিযোগে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

এনসিএ-এর একজন মুখপাত্র জানিয়েছেন, চলমান তদন্তের অংশ হিসেবে সাইফুজ্জামান চৌধুরীর একাধিক সম্পত্তির বিরুদ্ধে ‘ফ্রিজিং অর্ডার’ (সম্পদ জব্দের আদেশ) জারি করা হয়েছে। এর ফলে তিনি ঐসব সম্পত্তি আর বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন কর্তৃপক্ষের তথ্যানুযায়ী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের মালিকানায় দেশটিতে ৩০০টিরও বেশি সম্পত্তি রয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ১৬ কোটি পাউন্ড।

এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে আল-জাজিরা ‘দ্য মিনিস্টারস মিলিয়নস’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়, বিদেশে সাইফুজ্জামান চৌধুরীর অনুমানিক ৫০ কোটি মার্কিন ডলার মূল্যের সম্পত্তি রয়েছে। যার মধ্যে শুধু যুক্তরাজ্যেই রয়েছে প্রায় ৩৬০টি বাড়ি।

সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে আবাসন খাতে বিনিয়োগের সঙ্গে জড়িত বলে জানা গেছে। তার বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তৎপর রয়েছে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *