কক্সবাজার সমুদ্র উপকূলে ১৬ ঘণ্টায় ৬ মরদেহ উদ্ধার
জুন ১০, ২০২৫
ঈদে বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই দিনে অন্তত ৩০ জনের প্রাণহানী
জুন ১০, ২০২৫
কক্সবাজার সমুদ্র উপকূলে ১৬ ঘণ্টায় ৬ মরদেহ উদ্ধার
জুন ১০, ২০২৫
ঈদে বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই দিনে অন্তত ৩০ জনের প্রাণহানী
জুন ১০, ২০২৫

বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু, চলবে ১০ জুলাই পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
শেষ হয়েছে পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা। এখন সৌদি আরব থেকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন হাজিরা। বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে মঙ্গলবার (১০ জুন) থেকে, যা চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

মিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ এবং কাবা ঘরে ফরজ তাওয়াফ শেষে হাজিরা ধাপে ধাপে মিনায় ফিরছেন। ফিরতি পথে কেউ কেউ পথ হারিয়ে আশ্রয় নিচ্ছেন মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ মিশনে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১৫৭ জন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন। এর মধ্যে এখন পর্যন্ত ১৯ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন।

চলতি হজ মৌসুমে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দিয়েছে এবং বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে ৪৬২ জনকে গ্রেপ্তার করেছে।

এছাড়া, হজ পালনকালে ১৮৮ বাংলাদেশি চিকিৎসাসেবা নিয়েছেন এবং ১৯ জন এখনও সৌদি আরবের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। বাংলাদেশ থেকে হজযাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট ছিল ৩১ মে। পুরো সময় জুড়ে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ২১৯টি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *