আমরা গণতান্ত্রিক অধিকার ও নির্বাচন চাই: মির্জা ফখরুল
জুন ৯, ২০২৫
ভয়ংকর রূপে ফিরেছে করোনা, ভারত ভ্রমণে বিশেষ সতর্কতা
জুন ১০, ২০২৫
আমরা গণতান্ত্রিক অধিকার ও নির্বাচন চাই: মির্জা ফখরুল
জুন ৯, ২০২৫
ভয়ংকর রূপে ফিরেছে করোনা, ভারত ভ্রমণে বিশেষ সতর্কতা
জুন ১০, ২০২৫

চারদিনের সরকারি সফরে যুক্তরাজ্যের পথে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

চারদিনের সরকারি সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় হযরত শাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ৷

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয় ৷

এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি।

এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’।

সফরসঙ্গী হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

দুদেশের সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ার লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, আসন্ন সফরের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দ্বিপক্ষীয় বৈঠক হবে।

১৪ জুন দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *