চড়-কাণ্ডে জড়ালো নাম, মুখ খুললেন তামিম ইকবাল
জুন ৬, ২০২৫
টাইব্রেকারে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন রোনালদোর দল
জুন ৯, ২০২৫
চড়-কাণ্ডে জড়ালো নাম, মুখ খুললেন তামিম ইকবাল
জুন ৬, ২০২৫
টাইব্রেকারে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন রোনালদোর দল
জুন ৯, ২০২৫

ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন লিটন, মুশফিক, মিরাজরা

নিজস্ব প্রতিবেদক
আজ পবিত্র ঈদুল আজহা। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় এ উৎসব পালন করছে দেশের মুসলিম সম্প্রদায়। এই আনন্দঘন দিনে দেশের তারকা ক্রিকেটাররাও শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের।

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লেখেন, ‘এই ঈদে আপনার জীবনে আসুক আনন্দ, সুস্থতা এবং অফুরন্ত আশীর্বাদ। একতা ও সম্মানের চেতনায় আমরা একসাথে ঈদ উদযাপন করি!’

অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ঈদের নামাজের পর কাছের মানুষদের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম (আল্লাহ আমাদের ও আপনাদেরকে কবুল করে নিক)। সবাইকে ঈদ মোবারক।’

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এক হৃদয়ছোঁয়া বার্তা দেন নিজের ফেসবুক পেজে। তিনি লেখেন, ‘পবিত্র ঈদুল আজহা হোক ত্যাগের মহিমায় উদ্ভাসিত। এই পবিত্র দিনে আমাদের আত্মত্যাগের ক্ষমতা ও ভালোবাসার শক্তি আরও গভীর হোক।’ পেসার শরিফুল ইসলামও ঈদের শুভেচ্ছা জানান ভক্তদের।

এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট দলের কোনো আন্তর্জাতিক সিরিজের ব্যস্ততা নেই। মাসের শেষে তারা পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে। ঈদের ছুটি শেষেই সে সিরিজের জন্য মাঠে নেমে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।

বাংলাদেশ দলের শেষ কয়েকটা মাস অবশ্য মোটেও ভালো কাটেনি। চলতি বছরের শুরু থেকে দলটা একের পর এক হারের বৃত্তে আটকে আছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ম্যাচের দুটিতেই হেরে ফিরেছে দেশে। এরপর বাংলাদেশ টেস্টে জিম্বাবুয়ের কাছে একটি ম্যাচ হেরেছে, ২ ম্যাচের সিরিজ শেষমেশ ১-১ ড্রয়ে ভাগাভাগি করতে হয়েছে।

এরপর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল দলটা। তবে শারজায় সে সিরিজের পরের দুই ম্যাচে হেরে ২-১ ব্যবধানে সিরিজ হারতে হয়েছে লিটন দাসদের। এরপর পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

ফলে টানা হারের বৃত্তেই আটকে আছে বাংলাদেশ। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে সে বৃত্ত থেকে বেরোতে চায় দল।

Old
Old

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *